ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ফিজির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
প্রথম জয়
নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে অবশেষে জয়ের দেখা পেল জার্মানি। উয়েফা নেশন্স লিগে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার রাতে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে জার্মানির হয়ে গোল দুটি করেন টম বিশফ ও ফ্লোহিয়ান ভিয়েৎস।
রবার্তো মানচিনি দ্বিতীয় অধ্যায়ের প্রথম জয়টা দারুণভাবে উপভোগ করল ইতালি। উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের বিশাল জয় পেয়েছে তারা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পার্ক দে প্রিন্সেসে লাসের বিপক্ষে ম্যাচে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে করেছেন দারুণ জোড়া গোল। এতে লুইস এনরিকের দল জিতেছে ৩-১ গোলে। শেষ মুহূর্তে মরগান গুইলাভোগুই একটা সান্ত্বনার গোল এনে দেন লাসকে। তাতে অবশ্য পিএসজির জয়ের আনন্দে ভাটা পড়েনি একটুও।
নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো। রোববার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো।
অবশেষে কাজে দিলো বাজবল তত্ত্ব। নতি স্বীকার করলো অস্ট্রেলিয়া, হলো পরাস্ত। চেষ্টা করেছিলো সফরকারীরা, চেপেও ধরেছিল বেশ শক্তপোক্তভাবেই। তাতে উত্তেজনা ছড়ালো বটে, লড়াই চললো সেয়ানে; কঠিন হলো সমীকরণ। তবে শেষ রক্ষা হলো না। হেডংলি টেস্টে বিজয়ী ইংলিশরাই, অ্যাশেজে পেল প্রথম জয়ের দেখা।
৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না শিখর ধাওয়ান। সতীর্থদের ব্যর্থতায় বৃথা গেল তার লড়াকু এই ইনিংস, আসরের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কিংসরা হেরে গেছে ৮ উইকেটে।
নারী বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ বাজে ভাবে হারলেও প্রথম জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।